অস্ট্রেলিয়ায় তিন মাসে চাকরির শূন্যপদ বেড়েছে ২.৭%

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-০৫, | ১৬:৫৬:৫০ |
ফের চাঙ্গা ভাবের ইঙ্গিত মিলছে অস্ট্রেলিয়ার শ্রমবাজারে।

গত ফেব্রুয়ারিতে শেষ হওয়া প্রান্তিকে দেশটিতে চাকরির শূন্যপদ ২ দশমিক ৭ শতাংশ বেড়েছে, যা এক বছরের বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ। গতকাল অস্ট্রেলিয়ান ব্যুরো অব স্ট্যাটিস্টিকস (এবিএস) প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য উঠে আসে। উল্লেখ্য, এবিএস অনেক সময় ক্যালেন্ডার বছরের সরাসরি শুরু থেকে হিসাব না করে নির্দিষ্ট মাসভিত্তিক চক্র অনুসরণ করে। এখানে ফেব্রুয়ারি প্রান্তিক বলতে বোঝানো হয়েছে ডিসেম্বর, জানুয়ারি ও ফেব্রুয়ারি। তথ্যানুযায়ী, ডিসেম্বর-ফেব্রুয়ারি তিন মাসে অস্ট্রেলিয়ার বেসরকারি খাতে চাকরির সুযোগ বেড়েছে ৩ দশমিক ২ শতাংশ। অন্যদিকে সরকারি খাতের শূন্যপদ দশমিক ৭ শতাংশ কমেছে। খবর রয়টার্স

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..